Home খেলা বিবিধ জোকোভিচ খেলছেন না সিনসিনাটি ওপেনে

জোকোভিচ খেলছেন না সিনসিনাটি ওপেনে

Posted by on in খেলা 0
1st Image

বিশ্ব টেনিসের অন্যতম তারকা সার্বিয়ান খেলোয়াড় নোভাক জোকোভিচ হঠাৎ করেই নাম সরিয়ে নিয়েছেন সিনসিনাটি ওপেন থেকে। এই সিদ্ধান্তের ফলে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিচ্ছেন না তিনি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম দ্য অ্যাথলেটিক নিশ্চিত করেছে, টুর্নামেন্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরটি জানানো হয়েছে। উইম্বলডন শেষ করে দীর্ঘ টেনিস মৌসুমে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য আগেই কানাডিয়ান ওপেনে অংশ নেননি এই সাবেক বিশ্বসেরা। এবার সিনসিনাটি থেকেও সরে দাঁড়ানোয় ধারণা করা হচ্ছে, সম্পূর্ণ ফোকাস এখন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ইউএস ওপেন নিয়েই।

এদিকে জোকোভিচের অনুপস্থিতিতে সিনসিনাটির কোর্টে নামছেন তরুণ তারকা জানিক সিনার এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। তারা দুজনেই ইউএস ওপেনের প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ টেনিস মৌসুমে শারীরিক ও মানসিক চাপ কমিয়ে ইউএস ওপেনের মতো মেজর টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতেই এমন কৌশল নিয়েছেন জোকোভিচ। এখন দেখার বিষয়, বিশ্রামের পর কোর্টে ফিরেই তিনি নিজের চেনা ফর্মে ফিরতে পারেন কি না।