Home খেলা ফুটবল মেসিহীন ইন্টার মিয়ামির দাপুটে জয়, জ্বলে উঠলেন সুয়ারেজ ও ডি পল

মেসিহীন ইন্টার মিয়ামির দাপুটে জয়, জ্বলে উঠলেন সুয়ারেজ ও ডি পল

Posted by on in খেলা 0
1st Image

লিওনেল মেসি ছিলেন না দলে। তবে তার উপস্থিতির শূন্যতা পূরণে পিছিয়ে থাকেননি লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। বন্ধু মেসির অনুপস্থিতিতে দুই তারকার অসাধারণ পারফরম্যান্সেই উড়তে থাকা ইন্টার মিয়ামি জয় তুলে নেয় মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএম-এর বিপক্ষে।

আজ সকালে যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্টার মিয়ামি ৩-১ গোলে পরাজিত করে পুমাসকে। এই জয়ের ফলে নিশ্চিত হয় তাদের কোয়ার্টার ফাইনালের টিকিট।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল প্রতিপক্ষ পুমাসের নিয়ন্ত্রণে। ৩৪তম মিনিটে জর্জ রুভালকাবার গোলে এগিয়ে যায় মেক্সিকান ক্লাবটি। তবে সেই ব্যবধান বেশিক্ষণ টেকেনি।

ম্যাচে মিয়ামির হয়ে প্রথম গোলটি আসে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের পা থেকে। পেনাল্টি পাওয়ার সুযোগটি কাজে লাগান লুইস সুয়ারেজ। কিন্তু সাধারণ শট নয়—দর্শকদের চমকে দিয়ে তিনি নেন একটি নিখুঁত পানেনকা শট।

৬৯ মিনিটে মিয়ামির আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দ ব্যবধান বাড়ান ৩-১-এ। আর সেই গোলটি আসে সুয়ারেজের বুদ্ধিদীপ্ত অ্যাসিস্টে।

ম্যাচটিতে উপস্থিত ছিলেন না লিওনেল মেসি, তবে তার দুই ঘনিষ্ঠ বন্ধু সুয়ারেজ ও ডি পলের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। মাঠের বাইরেও তার নেতৃত্ব যে টিম স্পিরিটে ছড়িয়ে আছে, তা যেন এদিন আরও একবার প্রমাণিত হলো।