Home আন্তর্জাতিক আমেরিকা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার জরিমানা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার জরিমানা

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষ সংক্রান্ত একটি ঘটনা নিয়ে ১ বিলিয়ন ডলার জরিমানা দাবি করেছেন। ট্রাম্পের অভিযোগ, ওই সময়ে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে এই ধরনের ঘটনার সূত্রপাত হয়। এএফপি-এর প্রতিবেদনে জানানো হয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ও একই অভিযোগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছে, তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে যে পরিমাণ জরিমানা দিতে বলা হয়েছে, তা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ে পাঁচগুণ বেশি।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, জেমস মিলিকেন বলেছেন, “ট্রাম্পের দাবির বিষয়টি আমরা জেনেছি এবং পর্যালোচনা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “এই পরিমাণ জরিমানা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় সম্পূর্ণ ধস নামিয়ে আনবে।”

ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম ট্রাম্পের জরিমানা দাবির বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানান, “আমরা মামলা করবো, কারণ ট্রাম্পের এই পদক্ষেপ একাডেমিক স্বাধীনতা দমনের চেষ্টা।” তিনি আরও বলেন, “যদি আমরা তার নির্দেশনা না মানি, তাহলে তিনি আমাদেরকে ১ বিলিয়ন ডলার জরিমানা দিয়ে চাঁদাবাজির হুমকি দিয়েছেন।”

এছাড়া, ট্রাম্পের প্রশাসন ইহুদি ছাত্রদের ক্ষতিপূরণের জন্য ১৭২ মিলিয়ন ডলার দাবি করেছে। সূত্র অনুযায়ী, সরকার ওই অর্থ কিস্তিতে চায় এবং তা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি হিসেবে ব্যবহার করছে।