Home বাংলাদেশ শিক্ষা আনিসার মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি

আনিসার মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি

Posted by on in বাংলাদেশ 0
1st Image

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় পরীক্ষা দিতে পারেননি আনিসা আহমেদ। তার কেন্দ্র ছিল রাজধানীর সরকারি বাঙলা কলেজে। তিনি দাবি করেছিলেন, মায়ের অসুস্থতার কারণে দেরি হয়েছিল। তবে দুটি পৃথক তদন্ত কমিটির প্রতিবেদনে এ দাবি প্রমাণিত হয়নি।

রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তদন্ত প্রতিবেদন যাচাই করে জানায়, আনিসা প্রথম দিনের পরীক্ষা দিতে না পারলেও প্রচলিত নিয়ম অনুযায়ী বিশেষ শর্তে পাসের সুযোগ পাবেন। নিয়ম অনুসারে, প্রথম পত্রে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় পত্রে ৬৬ বা তার বেশি নম্বর পেলে উভয় পত্রে পাস ধরা হবে।

প্রথম দিনের (২৬ জুন) পরীক্ষায় বাবাহীন আনিসা জানান, সেদিন সকালে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাই তাকে হাসপাতালে নিতে দেরি হয়। কিন্তু তদন্তে কোনো হাসপাতাল ভর্তি সংক্রান্ত নথি বা প্রমাণ পাওয়া যায়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, “আনিসার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই, নিয়ম অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।” আনিসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মিরপুরের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসার কান্নার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। এক ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছানোয় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে অনেকেই সমবেদনা জানিয়ে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এমনকি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারও বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।