Home বিনোদন দিল্লির রাস্তায় আর থাকছে না কুকুর, ক্ষোভ উগরে দিলেন রাভিনা

দিল্লির রাস্তায় আর থাকছে না কুকুর, ক্ষোভ উগরে দিলেন রাভিনা

Posted by on in বিনোদন 0
1st Image

দিল্লির রাস্তাঘাট থেকে সব কুকুর সরিয়ে নিয়ে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত। রায় প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে পশুপ্রেমীদের মধ্যে।

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “যদি সঠিক পরিকাঠামো আগে থেকেই থাকত, তাহলে এমন সিদ্ধান্ত নিতে হতো না। স্থানীয় প্রশাসনের অবহেলার কারণেই পথকুকুরের আজ এই দুর্দশা।”

তিনি আরও জোর দিয়ে জানান, অবিলম্বে এই কুকুরগুলোর নির্বীজকরণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান নিশ্চিত হয়।