Home আন্তর্জাতিক উপমহাদেশ সীমান্ত বিতর্কের পর দেশে ফিরলেন মালদহের আমির শেখ

সীমান্ত বিতর্কের পর দেশে ফিরলেন মালদহের আমির শেখ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ অবশেষে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নিজের বাড়িতে ফিরেছেন। প্রায় তিন সপ্তাহ আগে রাজস্থান পুলিশ তাকে সেখান থেকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে তুলে দেয়। অভিযোগ ওঠে, বিএসএফ পরে তাকে বাংলাদেশে ‘পুশইন’ করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার ঝড় ওঠে।

পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়, যা বিষয়টিকে নতুন মোড় দেয়। মামলার জের ধরেই ভারত সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং আমিরকে ফেরত আনার ব্যবস্থা করে।

বুধবার সন্ধ্যায় বসিরহাট থানা থেকে বিএসএফ কর্তৃপক্ষ আমিরকে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে তুলে দেয়। পশ্চিমবঙ্গের পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম সামাজিক মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেন। তার দাবি, এই কাজে পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয় ভূমিকা রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আমির ও তার স্বজনরা। সামিরুল ইসলাম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই প্রশাসন তৎপর হয়, যার ফলেই আমির নিরাপদে ফিরে আসতে পেরেছেন।

এটাই প্রথম নয়—এর আগে আরও পাঁচজনকে বাংলাদেশে ‘পুশইন’ করার পর পশ্চিমবঙ্গ সরকারের চাপে তাদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এই ধরনের ঘটনাকে ঘিরে সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন বহু সামাজিক সংগঠন।