Home বাংলাদেশ উৎসব আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি যথাযোগ্য মর্যাদায় পালিত

আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি যথাযোগ্য মর্যাদায় পালিত

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বাংলাদেশে বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এ দিনটি রাসুল (সা.)-এর রোগমুক্তির স্মৃতিচিহ্ন বহন করে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন। সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। মাহফিলে ইসলামের শিক্ষা, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিকে, আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি পালন করা হয়। ফলে ধর্মীয় আবহে সারাদেশে দিনটি বিশেষভাবে উদযাপিত হয়।