পুরোনো সংস্করণের iOS অপারেটিং সিস্টেমে গুরুতর নিরাপত্তা ত্রুটিধরা পড়েছে। অ্যাপলের মতে, এ কারণে আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার বড় ঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যেই সমস্যার সমাধান করে প্রতিষ্ঠানটি iOS 18.6.2সংস্করণ উন্মুক্ত করেছে। তাই নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দ্রুত ফোন হালনাগাদ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।
জিরো-ডে ত্রুটি “CVE-2025-43300”
অ্যাপলের তথ্য অনুযায়ী, পুরোনো সব iOS–এ “CVE-2025-43300” নামে একটি জিরো-ডে ধরনের নিরাপত্তা ত্রুটিপাওয়া গেছে। এটি মূলত Image I/O ফ্রেমওয়ার্কেবিদ্যমান। ত্রুটিটি কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি ফাইল ব্যবহার করে হ্যাকাররা প্রোগ্রামের মেমোরি বিকৃত করতে পারে। এতে—
প্রোগ্রাম হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে
ডিভাইসের ডেটা নষ্ট হতে পারে
এমনকি দূর থেকে আইফোন নিয়ন্ত্রণেও নেওয়া সম্ভব
অ্যাপল নিশ্চিত করেছে, এ দুর্বলতাকে ব্যবহার করে ইতোমধ্যেই কিছু সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে।
কারা ঝুঁকিতে আছেন?
অ্যাপলের মতে, iPhone XS থেকে শুরু করে পরবর্তী সব মডেলএই ঝুঁকির মধ্যে পড়েছে। অর্থাৎ প্রায় সব আধুনিক আইফোন ব্যবহারকারীকেই দ্রুত নতুন আপডেট ইনস্টল করতে হবে।
বারবার জিরো-ডে সমস্যা
২০২৫ সালের শুরু থেকেই অ্যাপল একের পর এক জিরো-ডে দুর্বলতার মুখোমুখি হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি—
জানুয়ারিতে: CVE-2025-24085
ফেব্রুয়ারিতে: CVE-2025-24200
মার্চে: CVE-2025-24201
এপ্রিলে: CVE-2025-31200 এবং CVE-2025-31201
এই পাঁচটি বড় নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে। নতুন CVE-2025-43300 হলো চলতি বছরের ষষ্ঠ জিরো-ডে বাগ।
করণীয়
অ্যাপলের স্পষ্ট নির্দেশনা—আইফোন ব্যবহারকারীদের অবিলম্বে iOS 18.6.2–এ আপডেট করতে হবে।এতে সাইবার হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ফোনের নিরাপত্তা নিশ্চিত হবে।