বিশ্বজুড়ে কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। শুধু টেক্সট মেসেজই নয়, অডিও-ভিডিও কল, গ্রুপ চ্যাট ও মিটিংয়ের ক্ষেত্রেও এখন এটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নেরও বেশি মেসেজ আদান-প্রদান হয় এই অ্যাপে।
নতুন সংযোজন: শিডিউল কল ফিচার
গ্রুপ কলে নতুন সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। এবার চাইলে ব্যবহারকারীরা আগেই নির্ধারণ করে রাখতে পারবেন কখন গ্রুপ কল শুরু হবে। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে অংশগ্রহণকারীদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ফলে আর আলাদা করে কাউকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন হবে না।
প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো, গ্রুপ কল ফিচারকে আরও বেশি কার্যকর করে তোলা—যাতে জুম বা অন্যান্য ভিডিও কনফারেন্সিং টুলের মতো অফিসিয়াল কাজও নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। বর্তমানে অসংখ্য অফিস মিটিং, ক্লাস কিংবা আলোচনাই হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে হয়ে থাকে।
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
নতুন ফিচারটি ব্যবহার করা খুব সহজ:
1. হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন এবং Calls ট্যাবে যান।
2. সেখানে (+) আইকনে ক্লিক করুন।
3. এবার আপনার পছন্দের সময় বেছে নিয়ে কলটি শিডিউল করুন।
4. গ্রুপের যেসব সদস্য কলটিতে যুক্ত থাকবেন, সবাই নোটিফিকেশন পাবেন।
এভাবে সহজেই নির্দিষ্ট সময় অনুযায়ী গ্রুপ কল শুরু করা যাবে।