সম্প্রতি অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে হঠাৎ করেই ডায়াল প্যাডের চেহারা বদলে যায়। অনেকে বিষয়টি বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ফোন অ্যাপে নতুন ইন্টারফেস চালু করেছে।
গুগল ফোন অ্যাপে যুক্ত করা হয়েছে Material You Expressive Design (মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইন)। এটি মূলত গুগলের নতুন ভিজ্যুয়াল সিস্টেম, যার মাধ্যমে অ্যাপের চেহারা আরও আকর্ষণীয়, আধুনিক এবং ব্যবহারকারীবান্ধব করা হয়েছে।
এই ডিজাইনের বৈশিষ্ট্যগুলো হলো—
উজ্জ্বল রঙের ব্যবহার
গতিশীল অ্যানিমেশন
নমনীয় আকার ও লেআউট
ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ব্যক্তিগতকরণের সুযোগ
যাঁরা নতুন ইন্টারফেসে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, তাঁরা চাইলে কিছু সহজ ধাপ অনুসরণ করে আগের ডায়াল প্যাড ফিরিয়ে আনতে পারেন।
1.আপডেট আনইনস্টল করুন
ফোন অ্যাপের সর্বশেষ আপডেট আনইনস্টল করলে পুরোনো ইন্টারফেস ফিরে আসতে পারে।
2.ক্যাশ ও ডাটা ক্লিয়ার করুন
সেটিংস > অ্যাপস > ফোন > স্টোরেজ > Clear Cache এবং Clear Data অপশন সিলেক্ট করুন। এতে অনেক সময় পুরোনো লুক ফিরে আসে।
3.ফোন রিস্টার্ট করুন
আপডেটজনিত সাময়িক পরিবর্তন রিস্টার্ট করার পর ঠিক হয়ে যেতে পারে।
4.সিস্টেম আপডেট নিয়ন্ত্রণ করুন
যারা চান না স্বয়ংক্রিয়ভাবে আপডেট হোক, তাঁরা সেটিংস থেকে অটো-আপডেট বন্ধ করতে পারেন।
5.বিকল্প ডায়ালার অ্যাপ ব্যবহার করুন
গুগল প্লে স্টোরে অনেক থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ পাওয়া যায় যেগুলোতে ক্লাসিক লুক রয়েছে। যেমন— True Phone Dialer,Simple Dialer ইত্যাদি।