Home খেলা ক্রিকেট অস্ট্রেলিয়ার রেকর্ড জয়, ২৭৬ রানে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার রেকর্ড জয়, ২৭৬ রানে গুঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

Posted by on in খেলা 0
1st Image

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগেই সিরিজ জিতে নিয়েছিল প্রোটিয়ারা। শেষ ম্যাচে সুযোগ ছিল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার। কিন্তু মিচেল মার্শের নেতৃত্বাধীন অজিরা যেন একেবারে অন্য রূপে হাজির হলো কুইন্সল্যান্ডের ম্যাকাইতে। বিশাল ২৭৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে রানের হিসেবে এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের দ্বিতীয় বড় জয়। তাদের সবচেয়ে বড় জয়টি আসে ২০২৩ সালের অক্টোবরে নেদারল্যান্ডসের বিপক্ষে, যেখানে ডাচদের ৩০৯ রানে হারিয়েছিল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেটে তোলে রেকর্ড ৪৩১ রান—যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

ট্রাভিস হেডখেলেন ১৪২ রানের দুর্দান্ত ইনিংস (১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কা)।
অধিনায়ক মিচেল মার্শখেলেন ঝকঝকে ১০০ রান।
অপরাজিত থাকেন ক্যামেরুন গ্রিন(১১৮\) এবং অ্যালেক্স ক্যারি(৫০\)।

তাদের ইনিংসে আসে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি, যা দক্ষিণ আফ্রিকাকে ম্যাচের শুরুতেই চাপে ফেলে দেয়।

৪৩১ রানের পাহাড় টপকাতে নেমে দক্ষিণ আফ্রিকা ভেঙে পড়ে কুপার কনোলির বিধ্বংসী বোলিংয়ে। মাত্র ২৪.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা।

কনোলি একাই নেন ২২ রানে ৫ উইকেট।
জাভিয়ের বার্টলেট ও শন অ্যাবট নেন ২টি করে উইকেট।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন দেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি যোগ করেন ৩৩ রান এবং টেম্বা বাভুমা করেন ১৯ রান।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৩১/২ (৫০ ওভার) – হেড ১৪২, মার্শ ১০০, গ্রিন ১১৮\, ক্যারি ৫০\; মহারাজ ১/৫৭
দক্ষিণ আফ্রিকা: ১৫৫/১০ (২৪.৫ ওভার) – ব্রেভিস ৪৯, ডি জর্জি ৩৩; কনোলি ৫/২২
ফল: অস্ট্রেলিয়া জয়ী ২৭৬ রানে