Home অর্থনীতি ১১ থেকে ১৬তম গ্রেডের চাকরির লিখিত পরীক্ষার তারিখ পেছাল এনবিআর

১১ থেকে ১৬তম গ্রেডের চাকরির লিখিত পরীক্ষার তারিখ পেছাল এনবিআর

Posted by on in অর্থনীতি 0
1st Image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১১ থেকে ১৬তম গ্রেডের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৩ অক্টোবর। তবে হালনাগাদ সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।

রবিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শেরেবাংলা নগর প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পরীক্ষার মাধ্যমে ১১ থেকে ১৬তম গ্রেডের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

উচ্চমান সহকারী
সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

শূন্য পদগুলোতে যোগ্য প্রার্থীদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।