Home তথ্যপ্রযুক্তি বাংলালিংক ওয়াইফাই কী? বাংলালিংক ওয়াইফাই এর সংযোগ নেওয়ার পদ্ধতি

বাংলালিংক ওয়াইফাই কী? বাংলালিংক ওয়াইফাই এর সংযোগ নেওয়ার পদ্ধতি

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

বাংলালিংক ওয়াইফাই (Banglalink WiFi) কী?

Banglalink WiFi হলো বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড দ্বারা পরিচালিত দ্রুতগতির তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট (এফডব্লিউএ) পরিসেবা, যা কোনো ধরণের তারের সংযোগ ছাড়াই বাসা বাড়ি অথবা অফিসে নিরবিচ্ছিন্ন দ্রুত-গতির ইন্টারনেট সরবরাহ করে। মূলত বাংলালিংক ওয়াইফাই এর ফিক্সড ওয়্যারলেস এক্সেস বা এফডব্লিউএ পরিসেবা পরিচালিত হবে নিকটতম বাংলালিংক এর টাওয়ারের সাথে তারবিহীনভাবে সংযুক্ত একটি অত্যাধুনিক রাউটার এর সাথে। দেশের অন্যতম জনপ্রিয় এ টেলিকম অপারেটর গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সাশ্রয়ী দামে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ। এই আর্টিকেলের মাধ্যমে বাংলালিংক ওয়াইফাই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Banglalink WiFi এর ওয়াইফাই প্ল্যান

বাংলালিংক ওয়াইফাই এর বর্তমানে ৪ টি প্যাকেজ রয়েছে।  প্যাকেজের মেয়াদ রয়েছে ৩০ দিন থেকে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত। নিচে বাংলালিংক ওয়াইফাই এর ওয়াইফাই প্ল্যান  বর্ণনা করা হলো:

ওয়াইফাই প্ল্যান ব্রান্ডউইথ মেয়াদ দাম
SMART PLAN 25 Mbps ৩০ দিন ৭০০ টাকা
SUPER PLAN 40 Mbps ৩০ দিন ১২০০ টাকা
ULTRA PLAN 25 Mbps ৬ মাস  ৪২০০ টাকা
INFINITY PLAN 25 Mbps ১২ মাস ৮৪০০ টাকা

 

Banglalink WiFi এর জন্য সাপোর্টেড CPE ডিভাইস বা রাউটার

Banglalink WiFi এর জন্য সাপোর্টেড CPE ডিভাইস বা রাউটার হচ্ছে ১ টি।  নিচে রাউটারের বর্ণনা দেয়া হলো:

Specifications

ZTE K10

Product Name

ZTE K10

Dimension

145 x 127 x 35mm (without external antenna)

Coverage

Up to 1500 sqft

Battery

2000mAh Battery

Power Support

Up to 3 hours battery back up which can vary based on number of users connected and usage of the router

Cellular WAN

CAT 4

FDD-LTE: DL/UL 150/50 Mbps (CAT4)

TDD-LTE: DL/UL 110+/11+Mbps (CAT4)

HSPA+: DL/UL 21.6/5.76 Mbps

WiFi

802.11b/g/n   2.4G

WiFi Peak Data Rate

150Mbps

Support Users

16

RJ45 Ethernet Ports

1WAN/1LAN

Memory

RAM 1GB + ROM 512MB

 

Management

WebUI

App for Android and iOS

 

Banglalink WiFi ব্যবহারের জন্য কি আলাদা বাংলালিংক সিম লাগে?

হ্যাঁ, Banglalink WiFi ব্যবহারের জন্য আলাদা সিম লাগে। সিম এর মূল্য ৩০০ টাকা।  সিমটি পেতে হলে আপনাকে Banglalink WiFi এর যেকোনো ১ টি প্ল্যান অনলাইন থেকে অর্ডার করতে হবে।  সিমটি গ্রাহককে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পরে প্রদান করা হবে। 

 

Banglalink WiFi এর রাউটার সহ প্যাকেজের দাম 


Banglalink WiFi এর রাউটার ইন্স্টলেশন ও ডেলিভারি ফি সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র ডিভাইস, সিম ও প্যাকেজের মূল্য পরিশোধ করলেই পেয়ে যাবেন Banglalink WiFi সেবা। 

SMART PLAN
ডিভাইস এর দাম ১৫০০ টাকা
ইন্টারনেট প্যাক এর দাম ৭০০ টাকা
সিমের দাম ৩০০ টাকা
ডেলিভারি ফি ফ্রি
ইন্স্টলেশন ফি  ফ্রি
সর্বমোট  ২৫০০ টাকা 

 

SUPER PLAN
ডিভাইস এর দাম ১৫০০ টাকা
ইন্টারনেট প্যাক এর দাম ১২০০ টাকা
সিমের দাম ৩০০ টাকা
ডেলিভারি ফি ফ্রি
ইন্স্টলেশন ফি  ফ্রি
সর্বমোট  ৩০০০ টাকা

 

ULTRA PLAN
ডিভাইস এর দাম ১৫০০ টাকা
ইন্টারনেট প্যাক এর দাম ৪২০০ টাকা
সিমের দাম ৩০০ টাকা
ডেলিভারি ফি ফ্রি
ইন্স্টলেশন ফি  ফ্রি
সর্বমোট  ৬০০০ টাকা
(অফারে দাম ৫৩০০ টাকা)

 

INFINITY PLAN
ডিভাইস এর দাম ১৫০০ টাকা
ইন্টারনেট প্যাক এর দাম ৮৪০০ টাকা
সিমের দাম ৩০০ টাকা
ডেলিভারি ফি ফ্রি
ইন্স্টলেশন ফি  ফ্রি
সর্বমোট  ১০২০০ টাকা 
(অফারে দাম ৮৪০০ টাকা)

Banglalink WiFi এর সংযোগ নিতে কী করতে হবে?

বাংলালিংক ওয়াইফাই এর সংযোগ নিতে হলে প্রথমে গ্রাহকের সার্ভিস অ্যাভেইলেবিলিটি চেক করতে হবে। অর্থাৎ আপনার এলাকায় বাংলালিংক ওয়াইফাই সেবা আছে কিনা চেক করতে হবে। বর্তমানে ঢাকা, গাজীপুর,নারায়ণগঞ্জ, ময়মংসিংহ, শেরপুর, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর গোপালগঞ্জ, কুষ্টিয়া, যশোর ও খুলনায় বাংলালিংক ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে। বাংলালিংক ওয়াইফাই তাদের কাভারেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও এই লিংকে প্রবেশ করে আপনার এলাকায় বাংলালিংক ওয়াইফাই সেবা আছে কিনা চেক করতে পারবেন। আপনার এলাকায় বাংলালিংক ওয়াইফাই সেবা থাকলে বাংলালিংক সেন্টার থেকে রাউটারটি ক্রয় করে নিজেই সেটআপ করতে পারবেন। আপনার বাংলালিংক সিমে ৯৯৯ টাকা রিচার্জ করলেই প্যাকেজে একটিভ হয়ে যাবে।