Home অর্থনীতি অর্থনীতির বাস্তবচিত্র অনেকটাই ইতিবাচক: অর্থ উপদেষ্টা

অর্থনীতির বাস্তবচিত্র অনেকটাই ইতিবাচক: অর্থ উপদেষ্টা

Posted by on in অর্থনীতি 0
1st Image

বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে অনেকেই নেতিবাচকভাবে উপস্থাপন করছেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন—এমনটাই মনে করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, যাঁরা কেবল সমস্যার দিকটাই তুলে ধরছেন, তারা অর্থনৈতিক বাস্তবতার গভীরে নজর দিতে পারছেন না।

সোমবার সকালে রাজধানীতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নসংক্রান্ত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে আয়কর, মূসক এবং কাস্টমস খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

ড. সালেহউদ্দিন বলেন, “আমার দেখা অনেক তরুণ অর্থনীতিবিদ আছেন যারা সারাক্ষণ সরকারের ভুল খোঁজেন। তারা শুধু বলেন—এই নেই, সেই নেই। কিন্তু যে ইতিবাচক কাজগুলো হচ্ছে, সেগুলোকেও তো মূল্যায়ন করা উচিত।”

তাঁর মতে, অর্থনীতিকে বোঝার জন্য শুধু বাইরের পরিসংখ্যান নয়, প্রয়োজন গভীর পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টি। “যারা উন্নয়ন এবং কাঠামোগত পরিবর্তন দেখতে পান না, তারা সম্ভবত আরও ভেতর থেকে বিষয়গুলো দেখেন না,”—বলেছেন তিনি।

সরকারের নানা সীমাবদ্ধতা স্বীকার করতেও পিছপা হননি উপদেষ্টা। তিনি বলেন, “নিশ্চয়ই সরকারের ভুল-ভ্রান্তি আছে। তবে সমালোচনা যদি গঠনমূলক হয়, সেটি সংশোধনের সুযোগ তৈরি করে। সমালোচনা আমাদের থামায় না, বরং পথ দেখায়।”