Home বাংলাদেশ ঘটনা-দুর্ঘটনা আওয়ামী সংগঠনের ১১ নেতাকর্মীসহ সাবেক নারী কাউন্সিলর গ্রেপ্তার

আওয়ামী সংগঠনের ১১ নেতাকর্মীসহ সাবেক নারী কাউন্সিলর গ্রেপ্তার

Posted by on in বাংলাদেশ 0
1st Image

রাজধানীজুড়ে ধারাবাহিক অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে।

এই অভিযানের আগে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ডিবি আরও ২১ জনকে গ্রেপ্তার করেছিল, যারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য বলে পরিচিত।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নামে গোপনে বিভিন্ন এলাকায় সংগঠনিক কার্যক্রম চালানো, সভা-সমাবেশ আয়োজন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগে তাদের নজরদারিতে রাখা হচ্ছিল।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “যেসব ব্যক্তি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল, তাদের বিরুদ্ধে আগে থেকেই গোয়েন্দা নজরদারি ছিল। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।