Home বাংলাদেশ শিক্ষা ১৮তম শিক্ষক নিবন্ধন: ই-সনদ ও নিয়োগ দাবিতে লং মার্চ

১৮তম শিক্ষক নিবন্ধন: ই-সনদ ও নিয়োগ দাবিতে লং মার্চ

Posted by on in বাংলাদেশ 0
1st Image

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ই-সনদ দ্রুত প্রদান এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ নিশ্চিত করার দাবিতে শুরু হয়েছে ‘লং মার্চ টু এনটিআরসিএ’ কর্মসূচি।

বুধবার সকাল ১০টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা একত্রিত হয়ে এ আন্দোলনে অংশ নেন। চাকরির দাবিতে এক প্ল্যাটফর্মে এসেছেন বহু নির্যাতিত ও বঞ্চিত প্রার্থী।

আন্দোলনকারীদের ভাষ্য, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেও তারা মৌখিক পরীক্ষায় ‘অনাকাঙ্ক্ষিতভাবে’ বাদ পড়েছেন। তাদের দাবি, এই ফলাফল পুনর্মূল্যায়ন করা হোক এবং যারা পাস করেছেন, তাদের দ্রুত ই-সনদ প্রদান করা হোক যেন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ তারা না হারান।

এ ব্যাপারে আন্দোলনকারীরা এর আগেও বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচিসহ একাধিক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তাদের অভিযোগ। ইতোমধ্যে ক্ষুব্ধ প্রার্থীরা উচ্চ আদালতে রিট দায়ের করেছেন এবং এর একটি বিচারিক নিষ্পত্তিরও দাবি জানিয়েছেন।

আন্দোলনকারীদের একজন বলেন, “আমরা শুধু ন্যায্য অধিকার চাই। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যদি মৌখিক পরীক্ষায় বঞ্চনার শিকার হতে হয়, তাহলে তার দায় কে নেবে?”

এই ইস্যুতে এনটিআরসিএ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।