২০২৫ সালে মোহিত সুরির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত সাইয়ারা বলিউডে এক আবেগঘন ঝড় তুলেছে। একেবারে নতুন জুটি নিয়ে নির্মিত এ সিনেমা মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড গড়েছে। যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা সম্প্রতি ইনস্টাগ্রামে জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সাইয়ারা।
আহান পাণ্ডে ও অনীত পড্ডারের পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইছে। সিনেমাপ্রেমীরা এখন গুনছে দিন, কবে তারা প্রিয় তারকাদের এই বহুল আলোচিত রোমান্টিক-ড্রামা ঘরে বসে উপভোগ করতে পারবে।
এ ছবির সাফল্যের পেছনে নতুন মুখ, আবেগময় কাহিনি ও সুরকারদের মনোমুগ্ধকর সংগীত বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সমালোচকরা। সিনেমাপ্রেমীদের প্রত্যাশা—নেটফ্লিক্সে মুক্তির পর সাইয়ারা আরও বড় দর্শকশ্রেণি কাঁপিয়ে দেবে।