Home বিনোদন শপিংমলে একসঙ্গে ‘সাইয়ারা’ জুটি, প্রেমের গুঞ্জন

শপিংমলে একসঙ্গে ‘সাইয়ারা’ জুটি, প্রেমের গুঞ্জন

Posted by on in বিনোদন 0
1st Image

বক্স অফিসে ‘সাইয়ারা’ সিনেমার রমরমা ব্যবসা অব্যাহত রয়েছে, মুক্তির তিন সপ্তাহ পরেও ছবিটি দাপট দেখাচ্ছে। বছরের অন্যতম বলিউড ব্লকবাস্টার হিসেবে ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করেছে। ছবির সাফল্যের ফলে আহান পান্ডে ও অনীত পড্ডা দুই নবাগত তারকা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন।

সম্প্রতি মুম্বাইয়ের এক শপিংমলে একসঙ্গে দেখা যায় আহান ও অনীতকে। একটি শোরুম থেকে বের হওয়ার সময় তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ক্যাজুয়াল পোশাকে এবং মাস্ক পরে তারা শপিংমল থেকে বের হচ্ছিলেন। আহান পরেছিলেন কালো জ্যাকেট ও হালকা নীল জিনস, আর অনীত পরেছিলেন আকাশি-নীল শার্ট ও ডেনিম।

ভিডিওতে আহান অনীতের দিকে হাত বাড়িয়ে দেন, যেন তাকে ধরতে বলছেন। তবে অনীত হালকা হাসি দিয়ে আহানকে এড়িয়ে যান। এই মুহূর্তটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরই প্রেমের গুঞ্জন শুরু হয়। এক ভক্ত মন্তব্য করেছেন, "সে চেয়েছিল তার হাত ধরতে!" আরেকজন লেখেন, "ওরা নিশ্চিতই ডেট করছে।" আরও এক ভক্তের ভাষায়, "ওদের রসায়ন অবিশ্বাস্য, আবার একসঙ্গে পর্দায় দেখতে চাই।"

‘সাইয়ারা’ সিনেমার রোমান্টিক ড্রামা ১৮ জুলাই মুক্তি পায়। নতুন মুখ আহান পান্ডে এবং অনীত পড্ডা একসঙ্গে কাজ করেছেন, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেছে। সিনেমাটি জেন-জেড প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ছবিটি ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় করেছে এবং আন্তর্জাতিক বাজারে বিশাল সাড়া ফেলেছে।