বলিউডের কিং খান শাহরুখ খান প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ ভক্তদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন। এই সেশনগুলোর নাম তিনি দিয়েছেন “এএসকে এসআরকে”। এখানে ভক্তরা যেকোনো প্রশ্ন করলে শাহরুখ তার স্বভাবসুলভ রসিকতায় উত্তর দেন।
সাম্প্রতিক এক সেশনে এক ভক্ত খানিকটা কটাক্ষ করেই লিখেছিলেন, “ভাই, আপনার তো এখন বয়স হয়েছে, দয়া করে অবসর নিন। অন্যদেরও সুযোগ দিন।”
শাহরুখ খানের উত্তরে সেই ভক্ত তো বটেই, উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে যান। তিনি রসিক ভঙ্গিতে বলেন—
“ভাই, যখন আপনার প্রশ্নের শৈশব কাটিয়ে উঠবে, তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন। ততক্ষণ পর্যন্ত নিজেই সাময়িক অবসরে থাকুন, প্লিজ।”
এই ছোট্ট জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা শাহরুখের কৌতুকমিশ্রিত উত্তরকে বুদ্ধিদীপ্ত এবং বিনোদনমূলক হিসেবে দেখছেন।
শাহরুখের এই উত্তর ঘিরে নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন, “এ কারণেই তিনি কিং খান।” আবার কেউ লিখেছেন, “শাহরুখ কখনোই বুড়ো হবেন না, তার রসবোধ সবসময়ই তরতাজা।”