ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন, শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, নুরে জান্নাত ইউশা এবং নিহত সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
বুধবার রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে আহত ও নিহতদের পরিবারের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং তারেক রহমানের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন—সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, সদস্য সচিব মোস্তফা জামান, নেতা এম কফিল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রুবেল হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন ও মিনার হোসেনও প্রতিনিধি দলে যোগ দেন।
এই মানবিক উদ্যোগে অংশ নেওয়া সবাই আশা প্রকাশ করেন যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সুস্থতা ও মানসিক স্বস্তি ফিরে পাবে।