Home বিনোদন অনলাইন জুয়া কাণ্ডে অপু বিশ্বাসের স্পষ্ট জবাব

অনলাইন জুয়া কাণ্ডে অপু বিশ্বাসের স্পষ্ট জবাব

Posted by on in বিনোদন 0
1st Image

সম্প্রতি অনলাইন জুয়ার অ্যাপ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম উঠে এসেছে। আলোচনায় ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। বিভিন্ন প্রচারণামূলক ভিডিও ও ছবিতে তার উপস্থিতি দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, তিনি কখনোই অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তার ভাষায়,
“অনেকেই বলছেন আমি জড়িত, কিন্তু আমি নই। আমার কাছে মনে হয়, এখনকার দিনে প্রত্যেক শিল্পীর রেজিস্ট্রেশন ফরম হচ্ছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট। আমি যেহেতু ফেসবুকে এ নিয়ে কোনো পোস্ট করিনি, তাই আমার পক্ষ থেকে সরাসরি কিছু ছিল না।”

উপস্থাপকের প্রশ্নে অপু স্বীকার করেন যে তার ছবি ও ভিডিও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, “আমাকে যে ব্র্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছিল, সেখানে শুধু আমি নই—অন্য অনেক শিল্পীকেও যুক্ত করা হয়েছে।”

অপুকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কখনো কোনো জুয়ার অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন কিনা, তিনি দৃঢ়ভাবে ‘না’ বলেন। এ সময় উপস্থাপিকা প্রশ্ন করেন, তবে কি সবকিছু এআই তৈরি করেছে? উত্তরে অপু বলেন,
“আমার সঙ্গে শুধু শুভকামনা জানানোর জন্য কথা হয়েছিল। কিন্তু সেই শুভকামনাকেই অন্যভাবে ব্যবহার করা হয়েছে। আমার সরলতার সুযোগ নিয়ে ওরা বিষয়টিকে ভিন্নভাবে কাজে লাগিয়েছে। পরে আমি নিজে কিছু পদক্ষেপ নিয়েছি।”