Home বাংলাদেশ কূটনীতি ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তানে, চুক্তির খসড়া অনুমোদন

ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তানে, চুক্তির খসড়া অনুমোদন

Posted by on in বাংলাদেশ 0
1st Image

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা সংক্রান্ত চুক্তির খসড়া ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিটি প্রাথমিকভাবে ৫ বছরের জন্য কার্যকর থাকবে। এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা পরস্পরের দেশে ভ্রমণকালে ভিসার প্রয়োজনীয়তা থেকে মুক্ত থাকবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে জানান, ভারতসহ আরও ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশ ইতোমধ্যে একই ধরনের ভিসা অব্যাহতি চুক্তি করেছে। নতুন এই চুক্তি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

তিনি আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়গুলো সমন্বয়ের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে, যা শিগগিরই দৃশ্যমান হবে।