Home অন্যান্য চাকরি মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, বেতন ৩৬৮০০ টাকা

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, বেতন ৩৬৮০০ টাকা

Posted by on in অন্যান্য 0
1st Image

বাংলাদেশে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের যোগ্য ও স্থায়ী নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এটি নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর–১২।

পদসংক্রান্ত তথ্য

ডিএমটিসিএল এবার “ট্রেন অপারেটর” পদে লোকবল নিয়োগ করবে।

বিষয় বিস্তারিত
পদবী ট্রেন অপারেটর
পদসংখ্যা ১৫টি 
গ্রেড ১০ম গ্রেড
মূল বেতন ৩৬,৮০০ টাকা

 

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

 

বয়সসীমা

প্রার্থীর বয়স ৩১ আগস্ট ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বয়স যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমানের সনদপত্রে উল্লিখিত জন্মতারিখকে চূড়ান্ত ধরা হবে।

 

আবেদন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

ওয়েবসাইট এর লিংক : এখানে

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন: এখানে

 

আবেদন করার সময়সীমা

আবেদন শুরু হবে: ২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা
আবেদন শেষ হবে: ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা

 

আবেদন ফি

আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি: ৫০০ টাকা
টেলিটক সার্ভিস চার্জ: ৫৮ টাকা
মোট প্রদেয় অর্থ: ৫৫৮ টাকা
শুধুমাত্র টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

 

পরীক্ষা ও প্রবেশপত্র

পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কিত তথ্য যথাসময়ে ডিএমটিসিএলের ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।


গুরুত্বপূর্ণ নির্দেশনা

আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তির প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে নিতে হবে।
অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পূর্ণভাবে ডিএমটিসিএলের কর্তৃপক্ষের হাতে থাকবে।