রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৭টি ভিন্ন ক্যাটাগরিতে ৮৩টি শূন্য পদ পূরণের লক্ষ্যে সরাসরি নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, আর অনলাইনে আবেদন শুরু হবে ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
প্রধান তথ্য এক নজরে (Dhaka WASA niyog 2025)
| প্রতিষ্ঠান | ঢাকা ওয়াসা |
| মোট শূন্যপদ | ৮৩টি (২৭ ক্যাটাগরি) |
| আবেদন শুরু | ২৫ সেপ্টেম্বর ২০২৫ |
| আবেদন শেষ | ২৬ অক্টোবর ২০২৫ |
| আবেদন মাধ্যম | অনলাইন (ঢাকা ওয়াসা ওয়েবসাইট) |
| আবেদন ফি | পদভেদে ৫৬ / ১১২ / ২২৪ টাকা (ভ্যাট-ট্যাক্সসহ) |
শূন্যপদের তালিকা ও যোগ্যতা
নিচে ঢাকা ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ পদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়সসীমা দেওয়া হলো—
১। প্রশিক্ষক (প্রকৌশল)
পদ সংখ্যা: ১
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ৫ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ২৯,০০০ – ৬৩,৪১০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
২। প্রশিক্ষক (কারিকুলাম)
পদ সংখ্যা: ১
যোগ্যতা: ইংরেজি/অর্থনীতি/ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি, ৫ বছরের অভিজ্ঞতা
অগ্রাধিকার: কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞতা
বেতন স্কেল: ২৯,০০০ – ৬৩,৪১০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
৩। প্রশিক্ষক (মূল্যায়ন)
পদ সংখ্যা: ১
যোগ্যতা: ইংরেজি/লোকপ্রশাসন/অর্থনীতিতে স্নাতকোত্তর, ৫ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ২৯,০০০ – ৬৩,৪১০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
৪। সহকারী প্রকৌশলী (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়াটার রিসোর্স)
পদ সংখ্যা: ৭
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/এএমআইই ডিগ্রি
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
৫। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার)
পদ সংখ্যা: ১
যোগ্যতা: CSE/EEE/ICT-তে স্নাতক ডিগ্রি, অ্যাপটিচিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
৬। হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্য/ফাইন্যান্সে স্নাতকোত্তর, কম্পিউটার জ্ঞান আবশ্যক
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
৭। সহকারী পরিবেশবিদ
পদ সংখ্যা: ১
যোগ্যতা: পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
৮। সহকারী হাইড্রোলজিস্ট
পদ সংখ্যা: ১
যোগ্যতা: জিওলজি/হাইড্রোজিওলজিতে স্নাতকোত্তর
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
৯। সহকারী জনতথ্য কর্মকর্তা
পদ সংখ্যা: ১
যোগ্যতা: সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতকোত্তর
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১০। রাজস্ব কর্মকর্তা
পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি (বাণিজ্য/অর্থনীতি)
বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১১। উপসহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ১০
যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি। শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১২। এস্টিমেটর
পদ সংখ্যা: ৩
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি (স্বীকৃত ইনস্টিটিউট হতে)।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১৩। হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি)
অতিরিক্ত দক্ষতা: এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১৪। সহকারী রসায়নবিদ
পদ সংখ্যা: ৪
যোগ্যতা: রসায়ন/জৈব রসায়ন/ফলিত রসায়নে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১৫। সহকারী রাজস্ব কর্মকর্তা
পদ সংখ্যা: ৮
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি)
অভিজ্ঞতা:
স্নাতক ডিগ্রিধারীদের জন্য জরিপ, কর নির্ধারণ ও সংগ্রহে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা।
স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য একই ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১৬। সহকারী নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা
পদ সংখ্যা: ৪
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
অগ্রাধিকার: সেনা, পুলিশ, আনসার বা আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে শিথিলযোগ্য)
১৭। ব্যক্তিগত সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৭
যোগ্যতা: স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি)
অতিরিক্ত শর্ত:
শর্টহ্যান্ড গতি: ইংরেজিতে প্রতি মিনিটে ১০০ শব্দ, বাংলায় ৮০ শব্দ।
কম্পিউটার টাইপিং: ইংরেজিতে ৩৫ শব্দ ও বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিট।
স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১৮। ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদ সংখ্যা: ২
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
অতিরিক্ত শর্ত: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
১৯। ল্যাবরেটরি সহকারী
পদ সংখ্যা: ২
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২০। উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ২
যোগ্যতা: স্নাতক ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি)
অগ্রাধিকার: কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীরা।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২১। বেঞ্চ সহকারী
পদ সংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি পাস (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
অতিরিক্ত শর্ত:
শর্টহ্যান্ড গতি: ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট, বাংলায় ২৫ শব্দ/মিনিট।
কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২২। সহকারী ফোরম্যান (তড়িৎ/যান্ত্রিক)
পদ সংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষা (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
অতিরিক্ত শর্ত: অটোমোবাইল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ট্রেডে সার্টিফিকেট ও অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২৩। এলডিএ-কাম-ক্যাশিয়ার
পদ সংখ্যা: ৭
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২৪। কোর্ট সহকারী
পদ সংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
অতিরিক্ত শর্ত: শর্টহ্যান্ডে ইংরেজি ৩০ শব্দ/মিনিট, বাংলায় ২৫ শব্দ/মিনিট; কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২৫। লিফট অপারেটর
পদ সংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২৬। চেইনম্যান
পদ সংখ্যা: ৬
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষা (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
২৭। ভান্ডার সাহায্যকারী
পদ সংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের নিয়ম
প্রার্থীদের ঢাকা ওয়াসার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
নির্ধারিত আবেদন ফি টেলিটক/অনলাইন মাধ্যমে জমা দিতে হবে।
কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমাতে বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা রাখে।
ওয়েবসাইট লিংক: এখানে
বিজ্ঞপ্তিটি দেখুন: এখানে
আবেদন ফি (ভ্যাটসহ)
১–১৬ নং পদ: ২২৪ টাকা
১৭–২৪ নং পদ: ১১২ টাকা
২৫–২৭ নং পদ: ৫৬ টাকা
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শেষ: ২৬ অক্টোবর ২০২৫