Home আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ

প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার, তার সাথে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

অধিবেশনের আগমুহূর্তে, প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট (যিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দায়িত্বে ছিলেন) এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গারের সাথে সাক্ষাৎ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার নিউইয়র্ক সফরের দ্বিতীয় দিনে কমপক্ষে ১০টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী সেশন, একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার নিউইয়র্ক পৌঁছান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন। সফরের প্রথম দিনে, জাতিসংঘ সদর দপ্তরে বেলজিয়ামের রানী মথিল্ড প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

একই দিনে, তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠক করেন।