Home বিনোদন জুবিনের মৃত্যু, ড্রামারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার

জুবিনের মৃত্যু, ড্রামারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার

Posted by on in বিনোদন 0
1st Image

আসামের জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর ঘটনা এখনো ধোঁয়াশায় ঢাকা রয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত শুরু করেছে। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রথমবারের মতো একজনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, জুবিন গার্গের মৃত্যুর তদন্তে গায়কের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়, টিম ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ি তল্লাশি করে এসআইটি। এছাড়া, গুয়াহাটির গরিগাঁও থেকে শেখরজ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।

শেখরজ্যোতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তার কথাতেই সমুদ্রে নেমেছিলেন জুবিন। তদন্তকারী দল ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। এর ফলস্বরূপ, সিদ্ধার্থ শর্মার বাড়ির সামনে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং গায়কের ভক্তরা বিক্ষোভ শুরু করেন। অনেকেই ড্রামার শেখরজ্যোতিকে দোষারোপ করে তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন।

গায়কের মৃত্যুতে তার ভক্ত এবং স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা চান, তদন্তের মাধ্যমে দ্রুত সঠিক তথ্য বেরিয়ে আসুক এবং এই ঘটনার সুষ্ঠু সমাধান হোক।