চলচ্চিত্র ‘ধূমকেতু’–র নির্মাতারা শেষ মুহূর্তে প্রিমিয়ার আয়োজন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারের জন্যও পাসের চাহিদা রীতিমতো আকাশছোঁয়া হয়েছিল।
গত সোমবারের ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে দর্শকদের বিপুল আগ্রহের কারণে তিন ধাপে টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল আয়োজকদের। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই প্রযোজক দেব ও রানা সরকার প্রিমিয়ার আয়োজন না করার সিদ্ধান্ত নেন।
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ধূমকেতু’। প্রযোজকদ্বয়ের মতে, এ ছবি উপভোগ করতে হলে প্রিমিয়ার নয়, সরাসরি হলে গিয়ে টিকিট কেটে দেখতে হবে।