বারবার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কয়েক বছর আগে তার নির্মল চেহারা নিয়ে মৃণাল ঠাকুর তাকে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হওয়ার পর বিপাশা সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দেন।
বিপাশা তার পোস্টে লেখেন, “তুমি পেশি বানাও, এটা ভালো হলে দেখতেও সুন্দর লাগে। তেমনই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও বলিষ্ঠ দেখায়। কিন্তু আমাদের সমাজ মেয়েদের বলিষ্ঠ দেখতে চায় না।”
বিপাশা বসু এমন বার্তা দিয়ে আমাদের সমাজের দ্বৈত মানদণ্ড এবং পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। অভিনেত্রীর এই মন্তব্যে একদিকে যেমন সমালোচনা, তেমনি অন্যদিকে অনেকেই তাকে সমর্থন দিয়েছেন।