Home অন্যান্য চাকরি বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ ২০২৫, পদসংখ্যা ৪৩০

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ ২০২৫, পদসংখ্যা ৪৩০

Posted by on in অন্যান্য 0
1st Image

বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে নাবিক, মহিলা নাবিক এবং এমওডিসি (নৌ) পদে মোট ৪৩০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। দেশের সব জেলার প্রার্থীরাই এ নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।

পদসমূহ ও বিস্তারিত শর্ত

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

  • পদসংখ্যা: ২৮০ (শুধুমাত্র পুরুষ)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ–৩.৫০ বা তদূর্ধ্ব 
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি

২. রেগুলেটিং

  • পদসংখ্যা: পুরুষ ১২, মহিলা ৮
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৭২.৫ সেমি, মহিলা ১৬০.০২ সেমি

৩. রাইটার

  • পদসংখ্যা: পুরুষ ১৮, মহিলা ৪
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৪. স্টোর

  • পদসংখ্যা: পুরুষ ১৪, মহিলা ৪
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৫. মিউজিশিয়ান

  • পদসংখ্যা: ৮ (শুধুমাত্র পুরুষ)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

৬. মেডিকেল

  • পদসংখ্যা: পুরুষ ১০, মহিলা ৬
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) সহ জীববিজ্ঞান থাকতে হবে, জিপিএ–৩.৫০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৭. কুক

  • পদসংখ্যা: ২৫ (পুরুষ)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান, জিপিএ–২.৫০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

৮. স্টুয়ার্ড

  • পদসংখ্যা: পুরুষ ১০, মহিলা ৮
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান, জিপিএ–২.৫০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: পুরুষ ১৬২.৫ সেমি, মহিলা ১৫৭.৪৮ সেমি

৯. টোপাস

  • পদসংখ্যা: ১৫ (পুরুষ)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ সেমি

১০. এমওডিসি (নৌ)

  • পদসংখ্যা: ৮ (পুরুষ)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেমি

বেতন ও বয়সসীমা

বেতন ও অন্যান্য ভাতা সশস্ত্র বাহিনীর বিদ্যমান কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।

বয়সসীমা (১ জানুয়ারি ২০২৬ তারিখে):

  • নাবিক পদে: ১৭–২০ বছর
  • এমওডিসি (নৌ): ১৭–২২ বছর

অতিরিক্ত শর্ত (সকল পদের জন্য)

  1. সাঁতার জানা অবশ্যক।
  2. প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত বা বিপত্নীক গ্রহণযোগ্য নয়)।
  3. বর্তমানে চাকরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের লিংক: এখানে

  • আবেদন ফি: ৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।
  • আবেদন জমা দেওয়ার শেষ সময়: ৫ অক্টোবর ২০২৫।